সাতক্ষীরায় ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

সাতক্ষীরায় ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
জব্দকৃত হরিণের মাংস। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, শনিবার মধ্যরাতে শ্যামনগর উপজেলার কৈখালী কোস্টগার্ডের একটি দল পার্শেখালী ব্রিজ এলাকা থেকে ওই হরিণের মাংস ও পা জব্দ করেন। তবে, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যান।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শ্যামনগরে একদল চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস কেনা বেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্টগার্ড সেখানে অভিযান চালায়। চোরাশিকারীদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে তারা প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেন।

পরে জব্দ করা হরিণের মাংসের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয় টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad