শাহজালালে আগুন: ৭ ঘন্টা সৈয়দপুরে ছয় ফ্লাইট আটকা

শাহজালালে আগুন: ৭ ঘন্টা সৈয়দপুরে ছয় ফ্লাইট আটকা
ছবি: শামীম-উস-সালেহীন
Advertisement
Advertisement

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় প্রায় সাত ঘন্টা সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী ছয়টি ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই সাত ঘণ্টা দেশের সব রুটের বিমান চলাচল স্থগিত করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর জানায়, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে।

সৈয়দপুর বিমানবন্দর আরও জানায়, সময়সূচী অনুযায়ী এদিন বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরও পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বিমান ওঠানামা স্থগিত থাকায় মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী সেখানে আটকে ছিলেন। আটকে পড়া যাত্রীদের মধ্যে কয়েকজন ছিলেন নারী ও শিশু।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, মোট ছয়টি ফ্লাইট বন্ধ ছিল, রাত ৯ টার পরেই বিমান চলাচল স্বাভাবিক হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad