সাতক্ষীরার লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরার লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে প্রবেশ করা একটি হরিণ উদ্ধার। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করা হয়েছে। পরে হরিণটি বনে অবমুক্ত করেছেন বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া লোকালয়ে প্রবেশ করে।

স্থানীয়রা হরিণটিকে আটক করে বনবিভাগে খবর দেয়। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিয়ে আবারও সুন্দরবনের ভিতরে অবমুক্ত করেন।

আরও পড়ুন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শীতকালে বনের ভিতরে পানির লেবেল কমে যাওয়া, খাদ্য সঙ্কট অথবা সুন্দরবনের ভেতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে। তবে, এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

গত ২৫ ও ৩১ ডিসেম্বর লোকালয় থেকে আরও দুটি হরিণ লোকালয়ে প্রবেশ করে। পরে সেগুলোকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad