দ্বিতীয় দিনে ইসিতে ১২২ প্রার্থীর আপিল

দ্বিতীয় দিনে ইসিতে ১২২ প্রার্থীর আপিল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আপিল আবেদন সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন ইসিতে মোট ১২২টি আবেদন জমা পড়েছে। দুই দিনের আপিলে মোট ১৬৪টি আবেদন পড়েছে।

এর আগে সোমবার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে ইসিতে আপিল করেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে একটি আপিল আবেদন জমা পড়ে বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে, আর ৪১টি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেন। ৫ জানুয়ারি থেকে শুরু হয় আপিল আবেদন, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad