সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার তালায় বজ্রপাতে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম চিত্ত রঞ্জন আইচ (৫০)। তিনি গোপালপুর গ্রামের মৃত কানাই আইচের ছেলে।

নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়ের দোকান রয়েছে। শনিবার সকালে তিনি বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে সরাসরি তার শরীরে পড়ে। এতে তার গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad