সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সদর থানা।
Advertisement
Advertisement

সাতক্ষীরায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ওয়াহেদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্বজনদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানান, ২০০৭ সালে ওয়াহেদার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের তিন মাস পর স্বামী আত্মহত্যা করে মারা যাবার পর থেকেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। ফলে পরিবারের কারো সঙ্গেই তার সম্পর্ক ভালো ছিল না।

স্থানীয়রা জানান, সর্বশেষ গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে চায়ের দোকানে দেখা ওয়াহেদাকে দেখা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তার ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad