বান্দরবানে আগুনে পুড়ল ৯ বসতবাড়ি

বান্দরবানে আগুনে পুড়ল ৯ বসতবাড়ি
আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা হাইস্কুল পাড়ায় আগুনে ভস্ম হয়ে গেছে শেড দিয়ে তৈরি নয়টি বসতবাড়ি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ঘটনার ৪০ মিনিট পর বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে ভয়াবহ আগুন আশপাশের সব বাড়িতে ছড়িয়ে পড়ে।

এমন অবস্থায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী তপন মল্লিকের বাড়ির সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে তপন মল্লিক ছাড়াও জেসমিন আক্তার, মনোয়ারা বেগম ও টিপু সুলতানের বসত বাড়ি ও ভারাটে ঘরসহ মোট ৯টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তারা আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ শুরু করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad