সর্বমিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য স্বাক্ষর সংগ্রহের ঘোষণা

সর্বমিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য স্বাক্ষর সংগ্রহের ঘোষণা
সর্বমিত্র চাকমা। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে জনসমর্থন ও স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দিয়েছেন জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস জয়।

ডাকসু গঠনতন্ত্র–২০২৫ এর ১৪ নং ধারা অনুযায়ী তিনি সোমবার থেকেই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন। প্রয়োজনীয় ১,০০০ স্বাক্ষর সংগ্রহ করা গেলে ডাকসু সংবিধানের ১৫ ধারার আলোকে সাধারণ সম্পাদক সভা আহ্বান করে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাব গৃহীত হলে সংসদ থেকে তাকে অভিশংসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলতে আসা কিশোরদের কান ধরান সর্বমিত্র চাকমা। তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

সেই প্রসঙ্গ টেনে কথক বিশ্বাস জয় বলেন, ‘শিশু নির্যাতন, প্রকাশ্য অপমান ও ক্ষমতার নগ্ন প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশা করি ডাকসুর দায়িত্বশীল সদস্যরা এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের অবস্থান স্পষ্ট করবেন।”

কথক বলেন, ‘আমি হিউম্যান চাইল্ড রাইটস এক্টিভিস্ট হিসেবে দীর্ঘ সময় কাজ করেছি এবং সরাসরি জাতিসংঘ শিশু অধিকার সনদ কমিটির সাথে অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছি। আমার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো ধরনের শিশু অধিকার লঙ্ঘন আমি মেনে নিতে পারি না। এই ঘটনার প্রতিবাদ জানানো আমার নৈতিক দায়িত্ব। বাকিটা ডাকসু ও বিশ্ববিদ্যালয় সমাজের বিবেকের ওপর নির্ভর করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad