হাবিপ্রবিতে মেয়ের সঙ্গে ভর্তি পরীক্ষাকেন্দ্রে এসে বাবার মৃত্যু

হাবিপ্রবিতে মেয়ের সঙ্গে ভর্তি পরীক্ষাকেন্দ্রে এসে বাবার মৃত্যু
Advertisement
Advertisement

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মেয়েকে নিয়ে তিনি হাবিপ্রবি ক্যাম্পাসে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর বাইরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ তিনি ঘামতে শুরু করেন এবং অসুস্থ বোধ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির ফার্স্ট এইড টিম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তিনি পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার মেয়ে অনন্যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।

পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ পঞ্চগড়ে পাঠানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য মরদেহের সঙ্গে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় পরীক্ষার্থী হিসেবে তার মেয়েকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad