দেশে জ্বালানি সংকটের মধ্যে সরকার তিন লাখ ৬০ হাজার টন ডিজেল ও অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেলের জরুরী চাহিদা পূরণের জন্য এ তেল কেনা হচ্ছে।
বৈঠকে ওমান-ভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি এর কাছ থেকে এক লাখ টন ডিজেল, এক্সন মবিল কাজাখস্তানের কাছ থেকে এক লাখ টন ডিজেল, আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস নামের একটি প্রতিষ্ঠান থেকে এক লাখ টন ক্রুড অয়েল এবং ইন্দোনেশিয়ার পিটি ভুমি সিয়াক পুসাকো জেপিন থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল কেনার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।


