সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
সাবেক এমপি শিবলী সাদিক ও তার স্ত্রী শিমলা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সাবেক এমপি  শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা)। সোমবার বিকালে দিনাজপুরে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।

বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

​আত্মহত্যার চেষ্টার আগে খাদিজা মল্লিক সীমু তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’

​পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার বিকালে সেখানে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

​দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে। তবে তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল

​শিবলী সাদিকের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। ২০১১ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেন। ২০১৬ সালে সালমার সাথে তার বিচ্ছেদ ঘটে। ​২০১৯ সালের ৮ জুন পারিবারিকভাবে খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন শিবলী সাদিক।

​খাদিজার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে ফেসবুক স্ট্যাটাসে বিয়ের পর থেকেই জুলুম ও অন্যায় সহ্য করার যে অভিযোগ তিনি তুলেছেন, তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad