সবজি খেতে আটকা পড়া অজগর বনে অবমুক্ত  

সবজি খেতে আটকা পড়া অজগর বনে অবমুক্ত  
বান্দরবানে লোকালয়ে ধরা পড়া অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পার্বত্য জেলা বান্দরবানের সবজি খেতে জালে আটকা পড়া একটি অজগর সাপকে জীবিত উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকালে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে এটিকে  মাতামুহুরী সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, পূর্ণ বয়স্ক সাপটি লম্বায় প্রায় ৭ ফুট।

মাতামুহুরী রেঞ্জের বিট কর্মকর্তা রনি পারভেজ জানান, আলীকদম উপজেলায় আব্বাস কারবারি পাড়ার ওই সবজি খামারে প্রতিদিনের মতো সবজি তুলতে গিয়ে বাগান শ্রমিকরা ওই সাপটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। বন কর্মীরা এসে দেখতে পায় ছাগল-গরুর প্রবেশ ঠেকানোর জন্য খামারের চারপাশে দেওয়া জালের বেড়ায় পেঁচিয়ে সাপটি আটকে আছে। সেখানে থেকে একে উদ্ধার করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad