সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধিতে উচ্চপর্যায়ের সভা রোববার

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধিতে উচ্চপর্যায়ের সভা রোববার
Advertisement
Advertisement

দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা আগামী রোববার অনুষ্ঠিত হবে।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে রোববার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তসমূহের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে রোববারের সভাটি আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সরকার আশা করছে, সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি দেশের জনগণকে আশ্বস্ত করা হচ্ছে, সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad