সকালে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে বিকালে সংসদ অধিবেশনে যোগ

সকালে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে বিকালে সংসদ অধিবেশনে যোগ
ফাইল ফটো
Advertisement
Advertisement

সিলেট থেকে ঢাকায় ফিরে বুধবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এর আগে সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিরস্কারের মুখে পড়েন তিনি।

বুধবার সকালে মৌলভীবাজার সফরে যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সেখানে সিলেট অঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের লাউঞ্জে এমপিদের দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যাননি কেন? সংসদ অধিবেশনে যান।’

প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করায় বিকালে ঢাকায় এসে সংসদ অধিবেশনে অংশ নেন এমরান আহমদ চৌধুরী।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব থাকে। কিন্তু আগের কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান।

শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দুটি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপণ করেন।

এরপর মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad