জুলাই গণআন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে কমিটি গঠন করা হয় বলে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় জানা যায়।
সেখানে বলা হয়, কমিটির প্রধান করা হয়েছে আখতার হোসেনকে এবং উপপ্রধান হিসেবে রয়েছেন সারোয়ার তুষার।
সদস্য হিসেবে আছেন মনিরা শারমিন, সুলতান জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদুল হক, জহিরুল ইসলাম মুসা, আরমান হোসাইন, ইশতিয়াক আকিব ও মুনা হাফসা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া সমন্বয় ও তদারকির লক্ষ্যে এ কমিটি কাজ করবে।


