সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন ৭০ শিক্ষার্থী

সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন ৭০ শিক্ষার্থী
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ কার্যদিবসে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন
Advertisement
Advertisement

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ কার্যদিবসে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন।

বুধবার বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে অধিবেশনের দিনের বৈঠক প্রত্যক্ষ করেন।

এদিন বেলা পৌনে ২টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন এবং পরে সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খান। তাদের সঙ্গে হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের পাঁচজন শিক্ষক এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির তিনজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় চলতি অধিবেশনের দিনের কার্যসূচি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা হয়। পরে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad