শেখ হাসিনার চাচাতো ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেখ হাসিনার চাচাতো ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল, তার স্ত্রী, সন্তান, তিন ভাই ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র এবং ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রোববার আদালতের সহকারি মো. রিয়াজ হোসেন জানান, সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম জানান, শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়মাবলী লঙ্ঘন করে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আবেদনে জানানো হয়, অবরুদ্ধ করা ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিওয়ের লেনদেন ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad