চট্টগ্রাম-৯: জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৯: জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।

রোববার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ডা. এ কে এম ফজলুল হক।

মনোনয়নপত্রের হলফনামায় ফজলুল হক নিজেকে যুক্তরাষ্ট্রের সাবেক নাগরিক বলে উল্লেখ করেন। তবে তিনি মনোনয়নপত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার কোনো নথিপত্র জমা দেননি। শুনানিতে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার জন্য গত ২৮ ডিসেম্বর আবেদন করেছেন বলে জানান।

আসনটিতে জামায়াত প্রার্থী ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী আব্দুল মোমেন চৌধুরী, মজুমদার নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল আবসার মজুমদার স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মার মনোনয়ন বাতিল করা হয়।

এই আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। যেখানে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুস শুক্কুর ও বাসদ (মার্কসবাদী) শফি উদ্দীন কবিরসহ ৬ জনের এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad