কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেল কক্সবাজারের ধানের শীষের প্রার্থী

কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেল কক্সবাজারের ধানের শীষের প্রার্থী
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কাফনের কাপড়সহ হুমকির একটি চিঠি পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী।

রোববার ডাকযোগে এ চিঠি শাহজাহান চৌধুরীর কাছে পৌঁছায় বলে জানান তিনি। চিঠিটি গত ২৩ ডিসেম্বর ‘ব্যাটালিয়ন-৭১’ এর আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের পরিচয়ে পাঠানো হয়। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও সংযুক্ত ছিল।

চিঠিতে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনে অংশ নিলে তার পরিণতি ‘শরিফ ওসমান হাদির মতো’ হবে। এ ছাড়া তাকে ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতিকে দেওয়া চিঠি। ছবি: টাইমস

এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে, তারাই এমন কাজ করতে পারে মন্তব্য করে শাহজাহান চৌধুরী বলেন, চিঠিটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে এসব হুমকিতে ভীত নন জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, ‘হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবারই হবে। এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।’

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে। আবেদনটি জমা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুমকির চিঠি পাওয়ার পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad