শান্তিনগরে মার্কেটে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪

শান্তিনগরে মার্কেটে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪
Advertisement
Advertisement

ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে সর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ কর্মচারী। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া ওই ৪ জন হলেন, সৌরভ (২০), সায়েম (১৮), সুজিদ দাস (২৮) ও মুনায়েম হোসাইন (৩৩)।

মার্কেটের স্টাফ রনি জানান, রাত পৌনে ১০টার দিকে বেজমেন্টে সর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলেন। তখন ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তাদের কারও শরীরে দগ্ধ হয়নি। সবাই ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad