লো স্কোরিং ম্যাচে জয়ে ফিরল রাজশাহী

লো স্কোরিং ম্যাচে জয়ে ফিরল রাজশাহী
মুশফিকুর রহিম-ইয়াসির আলীর ৫৫ রানের জুটিতে জয়ে ফিরল রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: রাজশাহী ওয়ারিয়র্স
Advertisement
Advertisement

মাঝপথে কোনো দলের অধিনায়ক বদলাবে না, এমনটা খুব বেশি দেখা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রথম দুই ম্যাচে সৈকত আলী নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দিলেও সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে অধিনায়কত্ব দেয়া হয় পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে। অবশ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কত্ব বদলেও বদলেও ভাগ্য বদলাতে পারেনি তারা।

নোয়াখালীর দেয়া ১২৫ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে টপকে গেল রাজশাহী। ১৩ বল আর ৬ উইকেট হাতে রেখে পাওয়া এই জয়ে এক ম্যাচ পর জয়ের ফিরল দলটি। কুয়াশাভেজা মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বড় কোনো ইনিংস আসেনি নোয়াখালীর ব্যাটিং অর্ডার থেকে।

রিপন মণ্ডলের ৪ উইকেট নেয়া স্পেলের সাথে বিনুরা ফার্নান্দো, হুসাইন তালাতদের কিপ্টে বোলিংয়ে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে করে ১২৫ রান। রান তাড়ায় নেমে মাঝে খেই হারালেও মুশফিকুর রহিম-ইয়াসির আলীর ৬৫ রানের জুটিতে সহজেই টপকে যায় রাজশাহী। শেষ পর্যন্ত মুশফিক ৩০ বলে ২৮* ও ইয়াসির অপরাজিত ছিলেন ২৬ বলে ২৩ রানে।

রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় বলেই হাসান মাহমু্দের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন রাজশাহীর সাহিবজাদা ফারহান। এরপর তানজিদ হাসান তামিমের সাথে নাজমুল হোসেন শান্তর ৬৫ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। যদিও এরপর মাত্র ৬ রানের ব্যবধানে মাঝের তিন উইকেট হারায় তারা। ২০ বলে ২৪ রান করা শান্তর পর ওপেনার তানজিদ থেমেছেন ২০ বলে ২৯ রানে। ৯ বলে ৩ রান করেছেন হুসাইন তালাত।

আরও পড়ুন

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কুয়াশা ভেজা মাঠে প্রথম ওভারেই দারুণ শুরু পায় নোয়াখালী। দুই ওয়াইড, নো বল আর বাই থেকে রাজশাহীর তানজিম সাকিব খরচা করে বসেন ১৯ রান। যদিও সেই শুরুটা কাজে লাগাতে পারেনি নোয়াখালী। পরের ওভারের প্রথম বলেই বিনুরা ফার্নান্দোর হাতে ফিরতি ক্যাচ দেন হাবিবুর রহমান সোহান।

পঞ্চম ওভারে ১১ বলে ৬ রান করে রিপন মন্ডলের প্রথম শিকার হন সাব্বির হোসেন। তবে আরেক ওপেনার মাজ সাদাকাত পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে ব্যাট করেছেন হাত খুলে। যদিও দুই চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ওপেনার।

আগের ম্যাচে ফিফটি করলেও এই ম্যাচে মাহিদুল ইসলামের ব্যাটিং এপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। ২৭ বলে করেছেন ২২ রান। ইনিংসে বাউন্ডারি বলতে একটি ছক্কা। এই ম্যাচেও সিংগেল ডিজিটে আউট হয়েছেন জাকের আলী। মাহিদুলের পর তিনিও আউট হয়েছেন তানজিমের বলে।

লো স্কোরিং এই ইনিংসে নোয়াখালী শতরানের কোটা পেরিয়েছে ২৮ বলে ৩৪ রানে ভর করে। শেষে চমক দেখিয়েছেন রিপন। কিপটে স্পেলের শেষে দারুণ বল করে নিয়েছেন আরো তিন উইকেট। ইনিংস শেষ করেছেন ৪-১-১৩-৪ এর দুর্দান্ত স্পেল নিয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad