নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ ডোনাল্ড

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ ডোনাল্ড
অ্যালান ডোনাল্ড। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নতুন দায়িত্বে ফিরলেন। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংস ডোনাল্ডকে নিজেদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

তিনি মূলত এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি সম্প্রতি ইংল্যান্ডে স্টিফেন ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ২০২৭ সালের এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের কোচিং প্যানেলে আলবি মরকেলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন ডোনাল্ড। সম্প্রতি স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর জোবার্গের প্রধান কোচের পদে স্থলাভিষিক্ত হয়েছেন মরকেল।

এ ছাড়া নতুন ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার পিয়েরে ডি ব্রুইন। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন মরকেল ও ডোনাল্ড জুটি।এর আগে তারা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানস এবং আন্তর্জাতিক দল নামিবিয়াতেও একসঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৪ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর কোচিং পেশায় ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন ‘হোয়াইট লাইটনিং’ খ্যাত এই প্রমান্য পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও নামিবিয়ার পাশাপাশি ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন ডোনাল্ড। ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি ক্রিকেটেও ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলোর কোচিং স্টাফে ছিলেন তিনি।

এসএ টোয়েন্টির পঞ্চম আসর পর্দা উঠবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস। ২১ ফেব্রুয়ারি কেপটাউনে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের। প্রতিযোগিতার এ যাবৎ অনুষ্ঠিত চার আসরের মধ্যে তিনবারই শিরোপা ঘরে তুলেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ, আর বাকি একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এমআই কেপটাউন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad