বাবরের আসনেই মনোনয়নপত্র জমা দিলেন তার স্ত্রী

বাবরের আসনেই মনোনয়নপত্র জমা দিলেন তার স্ত্রী
নেত্রকোনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনা-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও।

সোমবার বিকাল ৩টার দিকে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বাবরের স্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।

একইদিন বিকাল সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয়ে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এ সময় সাংবাদিকরা তার স্ত্রীর মনোনয়নের বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। এমনকি বাবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক বলেন, ‘শুনেছি বাবরের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয়ভাবে ওই আসনে বাবরকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

মনোনয়ন পরিবর্তন বা জোটকে ছেড়ে দেওয়া হবে কিনা?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো সেন্ট্রাল থেকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।’

নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad