ইনসাফের প্রশ্নে আমাদের অবস্থান আপসহীন: হাসনাত আবদুল্লাহ

ইনসাফের প্রশ্নে আমাদের অবস্থান আপসহীন: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ইনসাফের (ন্যায়বিচার) প্রশ্নে আমাদের অবস্থান হবে আপসহীন। আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

সোমবার বিকাল সাড়ে ৩টায় নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সে সময় তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কারণে আমরা আমাদের মৌলিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এবারের নির্বাচনের মাধ্যমে যেন মানুষের সেই ভোটাধিকারের সার্বজনীনতা নিশ্চিত হয়, সেটিই আমাদের লক্ষ্য।’

মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় গিয়েছে এনসিপি। এই সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad