ঝালকাঠিতে লাশ বহনকারী খাটিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এর পর বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফ আলী।
স্থানীয়রা জানান, লাশ নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান খাটিয়ায় ধাক্কা দিলে কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।


