আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকেই লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের আয়োজন শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
প্রার্থীরা জানান, তারা কাঙ্ক্ষিত প্রতীক পেয়েছেন এবং এখন সরাসরি জনগণের কাছে যাবেন। একটি শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন উপহার দিতে তারা অঙ্গীকারবদ্ধ।


