লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নাটোরের লালপুরে পণ্যবাহী ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে ইশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (৫০) ও মনিরুল (২৭)। তারা দুজনেই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হন, ইজিবাইক চালক রাব্বি (২২), বাবুল (৩৫), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঈশ্বরদীগামী ইজিবাইটিকে বিপরীতমুখী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যান জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad