লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: নৌ প্রতিমন্ত্রী

লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: নৌ প্রতিমন্ত্রী
নৌ বন্দর পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লঞ্চের ডেক ও কেবিনে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, লঞ্চে ডেকে ও কেবিনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।

সোমবার রাতে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার—এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী জানান, এবার নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার প্রবণতা দেখা গেছে।

তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তবে যতটুকু সামর্থ্য আছে, পুরোটা উজার করে দিয়ে আমরা সৎভাবে কাজ করছি কিনা সেটি দেখবেন।’

লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাজিব আহসান। এ ছাড়া কোনো লঞ্চে ডেকে অতিরিক্ত যাত্রী নেওয়া বা যাত্রীদের টানাহেঁচড়া করার অভিযোগ পাওয়া গেলে জাহাজ মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন

টার্মিনাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটি লঞ্চের পেছনে আরেকটি লঞ্চ ভেড়ানো বন্ধে বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদযাত্রা ঘিরে লঞ্চঘাটে অনাকাঙ্ক্ষিত ভিড় নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নৌকা থেকে লঞ্চে ওঠার ঝুঁকিপূর্ণ প্রবণতা নিরুৎসাহিত করার চেষ্টা চলছে।

এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে লঞ্চভাড়া ১০ শতাংশ কমানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই তালিকা (চার্ট) লঞ্চে টাঙানো আছে কি না তা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বরিশালের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad