সাধনা কখনো বিফলে যায় না: রিদম অব টাইমসে আনিকা

সাধনা কখনো বিফলে যায় না: রিদম অব টাইমসে আনিকা
'রিদম অব টাইমস'-এ তাসনিম আনিকা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাইমস অব বাংলাদেশ-এর বিশেষ আয়োজন ‘রিদম অব টাইমস’— এ অতিথি হয়ে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা। এতে তিনি তার সংগীতযাত্রা, অভিজ্ঞতা ও সমসাময়িক সংগীতধারা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সৌর বাপ্পার  উপস্থাপনায় তাসনিম আনিকার পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায়।

‘রিদম অব টাইমস’-এ তাসনিম আনিকা। ছবি: টাইমস

শৈশব থেকেই সংগীতের সঙ্গে তার গভীর সম্পর্ক। সংগীতশিল্পী বাবা মঈনুদ্দীন আহমেদের হাত ধরেই কনসার্টের জগতে প্রথম পরিচয়। সেই সময়ের স্মৃতি তুলে ধরে আনিকা বলেন,’ বিভিন্ন স্টেডিয়ামে কনসার্ট দেখেছি—জেমস ভাই গান করছে, মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে। মানুষের যে ক্রেজ ছিল, সেটা দেখেই মনে হয়েছে—এই জগতটাই আমার।’

বাংলা ব্যান্ডসংগীতের সেই সময়কে তিনি ‘স্বর্ণযুগ’ হিসেবে উল্লেখ করেন, যা তার প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন সেখানে থাকেননি আনিকা। ‘মিস চিটাগাং ২০০৮’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরও কেন সরে আসেন—সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি একঘেয়ে কাজ করতে পারি না। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে।’

‘রিদম অব টাইমস’-এর উপস্থাপক সৌর বাপ্পা। ছবি: টাইমস

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশই এখন তার মূল লক্ষ্য। একই সঙ্গে প্লেব্যাক নিয়ে আক্ষেপ করে বলেন, ‘ সত্যি কথা বলতে সুযোগ পাই না।’

সবশেষে সংগীতের প্রতি নিজের বিশ্বাসের জায়গাটা স্পষ্ট করেন আনিকা—‘রিয়েল মিউজিশিয়ানদের সাধনা কখনোই বিফলে যায় না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad