লামার পর্যটনকেন্দ্র ফের চালু

লামার পর্যটনকেন্দ্র ফের চালু
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহ বন্ধ  থাকার পর বৃহস্পতিবার ফের চালু হয়েছে বান্দরবানের লামা উপজেলার সব রিসোর্ট ও পর্যটনের কেন্দ্রগুলো।

লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানানো হয়।

টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় গত ১০ জুলাই লামার সব পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন সাংবাদিকদের জানান, পর্যটনের অনুকূল পরিস্থিতি ফিরে আসায় নতুন এ সিদ্ধান্ত।

বান্দরবানের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা লামা। এখানে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad