লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এসপিদের কর্মস্থল নির্বাচন করা হয়। শিগগিরই পর্যায়ক্রমে তাদের পদায়ন দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরে রাতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগই সরকারের লক্ষ্য। পদায়ন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে। দ্রুত তাদের পদায়নের প্রক্রিয়া শুরু হবে।’

পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’তৈরি করা হয়েছিল। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।

এসপি পদায়নের পর পরবর্তী ধাপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগও লটারি করা হবে।

এর আগে শনিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad