লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি পদায়ন

লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি পদায়ন
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, লটারির আগে কর্মকর্তাদের বিষয়ে কয়েক দফা যাচাই-বাছাই হয়। এর আগে যারা জেলা পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি হয়। সেখান থেকেই ৬৪ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন

এসপি পদায়নের প্রজ্ঞাপন-

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর