বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার প্রাণ গেল সড়কে

বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার প্রাণ গেল সড়কে
বিএসটিআই কর্মকর্তা শেখ মিশা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় আসার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, মিশা খাতুনের আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, শেখ মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ মিশা খাতুন ২০২৫ সালে বিএসটিআইয়ের পরীক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর