রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বিজ্ঞানী

রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বিজ্ঞানী
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি
Advertisement
Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে তারা এ প্রশিক্ষণ নিয়েছেন।

বর্তমানে রূপপুর প্রকল্পে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কাজ করছেন।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফুল স্কেল সিমুলেটরসহ প্রয়োজনীয় আধুনিক কারিগরি যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রটি বর্তমানে পুরোদমে কাজ করছে।

আরও পড়ুন

তিনি জানান, প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষকের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা সরাসরি রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তারা বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমন প্ল্যান্টের জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণ নেওয়া জনবল সরাসরি প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত রয়েছেন বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে পর্যায়ক্রমে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের ওপর বাংলাদেশের নির্ভরতা অনেকাংশে কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

দেশীয় সক্ষমতা বাড়ানোর বিষয়ে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন বা টিএসও হিসেবে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর