‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস পুনর্বহাল করব’

‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি বিশ্বাস পুনর্বহাল করব’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করার অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ যুক্ত করেছিলেন। সেটা এখনও বহাল আছে। কেউ কেউ তা সরানোর চেষ্টা করলেও পারেনি।’

এরপর তিনি যোগ করেন, ‘তিনিই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংযোজন করেছিলেন ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’। সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সেটা যুক্ত করা হয়েছিল। সেটা তুলে দেওয়া হয়েছে। ক্ষমতায় গেলে সেটা আমরা আবার পুনর্বহাল করব।’

আরও পড়ুন

মুসলমানদের একটি সমাজ হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে শুধু তাদের মুসলিম পরিচয়ের কারণে। রোহিঙ্গারাও একই কারণে বিশ্বজুড়ে নির্যাতনের শিকার।’

তিনি শেষ বক্তব্যে জানান, বিএনপি কাউন্সিলের দাবিগুলো আইনি উপায়ে সমাধানের চেষ্টা করবে। যদি দলটি জাতীয় নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে তবে সংসদে সেগুলো নিয়ে আলোচনা করবে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকালে শুরু হয় ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad