দাঁড়িপাল্লা ঠেকাতে কালো টাকার খেলা চলছে: গোলাম পরওয়ার

দাঁড়িপাল্লা ঠেকাতে কালো টাকার খেলা চলছে: গোলাম পরওয়ার
খুলনায় ভোটার সমাবেশে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দাঁড়িপাল্লা ঠেকানোর জন্য বস্তা ভরা কালো টাকার খেলা চলছে। গরীব মানুষকে লোভ দিয়ে, ভয় দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’

শনিবার সকালে খুলনার জিরো পয়েন্টে হরিণটানা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ভোটার সমাবেশে এ কথা বলেন খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম পরওয়ার।

সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘টাকা দিয়ে বাজারে হাস-মুরগী কেনা যায়, মানুষ কেনা যায় না, চরিত্র কেনা যায় না। যারা কালো টাকায় বিরিয়ানীর প্যাকেট দেবে, বান্ডিল ভরা টাকা দেবে, বুঝবেন তাদের অসৎ উদ্দেশ্য আছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। এবারও যদি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর মতো নির্বাচন হয় তাহলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। এর জন্য যারা দায়ী থাকবে তারা স্বৈরাচার সরকার যেভাবে ভারতে পালিয়েছে, সেভাবে পালানোর সুযোগও পাবে না।’

আরও পড়ুন

নির্বাচনে যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রগুলো পাহাড়া দেবেন। ভোটারদের যেন ভয়ভীতি বা টাকা দিয়ে চাপে ফেলা না হয়।’

টাকা দিয়ে ভোট না কিনে মসজিদ-মাদ্রাসায় দান করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন, থানা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল গফুর। ভোটার সমাবেশ শেষে জিরো পয়েন্ট থেকে মোটর শোভাযাত্রা বের হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad