সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন
আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে।

মহাসম্মেলনকে কেন্দ্র করে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা ও মুসল্লিরা ঢাকা আসেন। দিনটি ঘিরে জোরদার করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা। সড়কে শৃঙ্খলা রক্ষায় ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের’ ভলান্টিয়ার দল কাজ করছেন।

এ সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সম্মেলন দুপুর পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। ছবি: টাইমস

মহাসম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিতে এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ।

সম্মেলনের কারণে ঢাকার বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ছবি: টাইমস

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

সম্মেলনে অংশ নিতে আসা পরিবহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে সাময়িকভাবে পার্ক করা হয়েছে। মুসল্লিরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে বসে মূল অনুষ্ঠানের বয়ান শুনছেন।

শাহাবাগ থানায় ওসি খালেদ মনসুর টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘তারা ২টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনার অনুমতি নিয়েছেন। নিরাপত্তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং প্রবেশদ্বারগুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad