মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে আইজিপির দায়িত্ব নেন মো. আলী হোসেন ফকির।
পদোন্নতির আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।


