রাজধানীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। গুরুতর আহত অপর এক ‘ছিনতাইকারী’ ফাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা গ্রামে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় স্থানীয়দের কাছ থেকে একটি মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবক ধরা পড়ে গণপিটুনির শিকার হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।’

ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad