অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad