রাজধানীতে আবারও ভূমিকম্প

রাজধানীতে আবারও ভূমিকম্প
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে আবারও ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুটি ভূমিকম্পের মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এরপর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা। এ নিয়ে দেশে দুই দিনে চারবার ভূমিকম্প হলো।

এর আগে সকালে আরেক দফা ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন রেকর্ড করা হয়।

প্রথমে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। পরে বিকালে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, এটি একটি স্বল্প মাত্রার ভূমিকম্প।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ৪০০।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad