রাজধানীতে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকসহ তিনজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মোঃ আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মোঃ মামুন (৩৭)।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা।

 

গ্রেপ্তারের সময় আসামিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার। ছবি: ডিএমপি

সোমবার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাসে জানা গেছে, মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্যই পিস্তলগুলো তারা নিজেদের কাছে রেখেছিলেন।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad