রাঙামাটিতে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রাঙামাটিতে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
রাঙামাটি জেলা কারাগার। ফাইল ছবি
Advertisement
Advertisement

রাঙামাটি জেলা কারাগারের দণ্ডপ্রাপ্ত বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙামাটি জেলা কারাগার সূত্রে জানা গেছে, বীর বাহাদুর রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মাদক মামলা ও চুরি মামলায় সাজা ভোগ করছিলেন। এদিন সকালে হঠাৎ অসুস্থ হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছালে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, ‘সকালে হাসপাতালে এক কয়েদিকে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান বলেন, ‘বীর বাহাদুর মাদক মালমায় পাঁচ বছর এবং চুরি মামলায় ছয় মাসের কারাদণ্ড ভোগ ভোগ করছিলেন। সকালে অসুস্থ হলে হাসপাতালে পাঠানো হয়। পরে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad