রাউজানে প্রতিপক্ষের গুলিতে আহত ৫, আশঙ্কাজনক ১

রাউজানে প্রতিপক্ষের গুলিতে আহত ৫, আশঙ্কাজনক ১
বুধবার রাত পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ৫ জন আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১৪ নাম্বার বাগোয়ান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল আহত হয়েছেন।

এর মধ্যে সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী জানান, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে চৌধুরী পাড়া এলাকায় রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক চৌধুরীর নেতৃত্বে অতর্কিত এই গুলি চালানো হয়।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, গুলি চালিয়ে দুর্বৃত্তরা একটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

এর আগে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ। তিনি দলটির মহানগরের আহ্বায়ক। সে সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad