যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরে জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সেনাপ্রধান। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া হয়।
এর আগে, জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আমন্ত্রণে গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান জেনারেল ওয়াকার-উজ-জামান।


