সাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন

সাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন
সাউদার্ন ইউনিভার্সিটির কমিউনিকেশন ডে-তে অংশগ্রহণকারীরা
Advertisement
Advertisement

তরুণ নেতৃত্ব ও সৃজনশীল যোগাযোগ, দক্ষতা বিকাশের লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে কমিউনিকেশন ডে উদযাপন করা হয়েছে।

‘ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির আয়োজন করে ব্যবসায় প্রশাসন বিভাগ।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান; কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক; অধ্যাপক ড. মো. শওকতুল মেহের; প্রকৌশলী আশুতোষ নাথ; বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকরা। এ সময় বিবিএ ও টিএইচএম বিভাগের ৭৭ ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

কমিউনিকেশন ডে—২০২৬ সফল বাস্তবায়নে বিভাগীয় শিক্ষকরা ও মেন্টর মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা এবং সাল সাবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দিকনির্দেশনা, সমন্বয় ও তত্ত্বাবধানে পুরো আয়োজন প্রাণবন্ত ও পেশাদার রূপ পায়।

আরও পড়ুন

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের ১০টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দল ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন দিক যেমন— মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন নেটওয়ার্ক বিষয়ে স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে।

শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, ড্যাংলার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার, টিম প্রেজেন্টেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং ইন্টারেক্টিভ ডিসপ্লের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, দলগত কাজের দক্ষতা ও পেশাদার যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাপনী অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ মঈন উদ্দিন এবং চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক উপস্থাপনার প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সব দলকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি সেরা তিনটি স্টলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে ‘কমিউনিকেশন ডে—২০২৬’ জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব ও পেশাদার উৎকর্ষতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad