যুক্তরাষ্ট্র–কানাডার ৫৮ হলে ‘দম’

যুক্তরাষ্ট্র–কানাডার ৫৮ হলে ‘দম’
'দম'-এর একটি দৃশ্যে আফরান নিশো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় যুক্তরাষ্ট্রে ও কানাডায় হল বাড়ছে ‘দম’-এর। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ১৭ এপ্রিল থেকে দেশ দুটির ৫৮টি সিনেমা হলে চলবে ‘দম’। যার মধ্যে যুক্তরাষ্ট্রেই ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। কানাডায় ৮টি হলে।

রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল।

উত্তর আমেরিকায় (আমেরিকা–কানাডা) সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা ও আকাঙ্ক্ষা উল্লেখ করার মতো। তিনি বলেন, ‘সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। এ ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব নয়।’

‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা

সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর