যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তিতে যেসব শর্ত আছে তার সবই প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই।’

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ওপর যুক্তরাষ্ট্রের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে বাংলাদেশ যেখানেই সাশ্রয়ে তেল পাবে সেখান থেকেই তেল কিনবে।

‘যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না’ উল্লেখ করে খলিলুর রহমান জানান, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন

এ সময় বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে সহায়তা করবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র- সব বিকল্পই আমাদের জন্য খোলা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ঢাকা-ওয়াশিংটন পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের এই সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় এসেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র তাদের এই সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad