মেহেরপুরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

মেহেরপুরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ
উপজেলা কৃষি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন মেহেরপুরের কৃষকেরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকেরা। ন্যায্য দামে সার না পাওয়া ও দীর্ঘদিনের দুর্ভোগে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রোববার সকালে মেহেরপুরের কৃষকরা উপজেলা কৃষি অফিসের সামনে এ বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক রিপন সরকার বলেন, ‘স্থানীয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলার লিমন ট্রেডার্স গত তিন মাস ধরে কৃষকদের সার দিচ্ছে না।’

ডিলাররা সিন্ডিকেট গড়ে চোরাই পথে বেশি দামে সার বিক্রি করছে, ফলে প্রকৃত কৃষকেরা ন্যায্য দামে সার পাচ্ছেন না এবং চরম ক্ষতির মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন এই কৃষক।

কৃষক রফিকুল ইসলাম জানান, রবি মৌসুমে সার সরবরাহ না পেলে মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি দ্রুত লিমন ট্রেডার্সের অনুমোদন বাতিল এবং সার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

আরও পড়ুন

কৃষকেরা ইতোমধ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

কৃষক ফিরোজ হোসেন অভিযোগ করে বলেন, ‘বর্তমানে ন্যায্য মূল্য দিয়ে সার পাওয়া যায় না। বস্তাপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত দিলে সার পাওয়া যায়, না হয় সার পাওয়া কঠিন।’ তিনি দ্রুত এ অবস্থার অবসান চান।

বিক্ষুব্ধ আরেক কৃষক মিলন হোসেন বলেন, ‘আমরা ন্যায্য দামে সার চাই, সিন্ডিকেটের অবসান চাই।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad