হজযাত্রী নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে সরকার। এর মাধ্যমে, এবার থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ২০২৬ সালে হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সি যদি ভিসা ইস্যু করতে চান, তবে পিআইডি নির্ধারণের সময় মেয়াদ সংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা ইস্যু হবে না।
সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন চলবে কার্যক্রম ১২ অক্টোবর পর্যন্ত।


